• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্য রকম ভেটকি ভাজা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » অন্য রকম ভেটকি ভাজা

উপকরণঃ ভেটকি মাছ ১টি, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, টমেটো (ছোট কিউব) ১টি, আনারস (ছোট কিউব) আধা কাপ, পেঁয়াজ (খোলা) আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, তেল আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, রসুনকুচি আধা চা-চামচ।

প্রণালীঃ মাছ পরিষ্কার করে ধুয়ে রসুনবাটা, লবণ, লেবুর রস ও মরিচগুঁড়া সামান্য মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। এবার ননস্টিক ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর মাছ তুলে রসুনকুচি, আদাবাটা, খোল ছাড়ানো পেঁয়াজ ও আনারস দিয়ে ভাজতে হবে। টমেটো ও বাকি মরিচগুঁড়া লবণ দিয়ে নাড়তে হবে। আনারস একটু সেদ্ধ হলে ১ চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে তার মধ্যে মাছ একটু নাড়াচাড়া করতে হবে (মাছ যেন ভেঙে না যায়)। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুনে ০৩, ২০০৮

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:রেড স্ম্যাপারের টক-মিষ্টি বল
Next Post:গরম গরম গোটা রূপচাঁদা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑