• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিলের পুলি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » তিলের পুলি

উপকরণঃ দুধ দেড় কাপ, গুড় ১ কাপ, মুগ ডাল আধাকাপ, আটা ২ কাপ, নারকেল কোরানো আধাকাপ, সাদা তিল ১ টেবিল চামচ টেলে নিতে হবে।

প্রণালীঃ দুধে মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে। নারকেলসহ ডাল শুকনো করে বাটতে হবে এবং তিল ও গুড় মিলিয়ে নিতে হবে। জ্বাল করে পুর তৈরি করতে হবে। আটা ও লবণ পানিসহ মেখে নিতে হবে। মসৃণ খামির হবে। ছোট ছোট রুটি বেলে ভেতরে ডালের পুর ভরে পুলি তৈরি করতে হবে। সব পুলি এক রকম করে বানিয়ে ডুবো তেলে সোনালি-বাদামি করে ভেজে তুলতে হবে।

খামির বানানোর সময় ১ টেবিল চামচ ভাজা তিল আটার সঙ্গে দেওয়া যাবে। খেতে মজা হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১২, ২০০৮

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:পুষ্টিতে তুষ্টি: গাজর, টমেটো ও ক্ষীরা
Next Post:নতুন গুড়ের দুধসেমাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑