• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মালাই কাবাব

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মালাই কাবাব

উপকরণ ১

  1. গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম,
  2. ক্রিম ১ টে· চামচ,
  3. আদা বাটা ১ চা চামচ,
  4. গরম মসলার গুঁড়া আধা চা চামচ,
  5. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  6. শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা চামচ,
  7. ধনে টালা গুঁড়া ১ চা চামচ,
  8. জিরা টালা গুঁড়া আধা চা চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. কর্নফ্লাওয়ার ৪ টে· চামচ,
  11. লেবুর রস ১ টে· চামচ,
  12. কাজুবাদাম বাটা ১ টে· চামচ
  13. ডিম ১টি

প্রণালীঃ

  1. সব উপকরণ একসঙ্গে মেখে লম্বা সেপের রোল করে ননস্টিক ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে মৃদু আঁচে ভাজতে হবে।
  2. খেয়াল রাখতে হবে, ভেতরে যেন ভালোমতো সেদ্ধ হয়।
  3. মাংস সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে টুকরা করে রাখতে হবে।

উপকরণ ২

  1. কাজুবাদাম বাটা ২ টে· চামচ,
  2. দুধের ক্রিম আধা কাপ,
  3. পেঁয়াজ মিহি কুচি আধা কাপ,
  4. টমেটো সস ৪ টে· চামচ,
  5. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
  6. লবণ পরিমাণমতো,
  7. গরম মসলার গুঁড়া আধা চা চামচ,
  8. তেল ৪ টে· চামচ,
  9. বিফ স্টেক ১ কাপ।

প্রণালীঃ

  1. তেল গরম করে পেঁয়াজ ভুনতে হবে।
  2. গরম মসলা, গোলমরিচ, কাজুবাদাম, টমেটো সস ও লবণ দিয়ে ভুনে স্টেক ঢেলে দিতে হবে।
  3. ঝোল ঘন হয়ে এলে কাবারের ওপর ঢেলে দিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করুন।

উৎসঃ দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৮, ২০০৭

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:গরু ভিন্দালু
Next Post:চাপলি কাবাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑