• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পটল-এর পাতুরি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » পটল-এর পাতুরি

উপাদানঃ

  1. পটল (আস্ত) – ৮/১০ টি
  2. পেয়াজ – ১ কাপ
  3. রসুন বাটা – ১ টেবিল চামচ
  4. জিরা বাটা – ১/২ টেবিল চামচ
  5. ভাজা জিরার গুঁড়া – ১ টেবিল চামচ
  6. হলুদ গুঁড়া – ১/৪ টেবিল চামচ
  7. মরিচ গুঁড়া – ১/৪ টেবিল চামচ
  8. কাঁচা মরিচ – ৪/৫ টি
  9. সরিষা বাটা – ১ টেবিল চামচ
  10. তেল – ১ কাপ
  11. লবন – পরিমাণমত

প্রণালী:

  1. আস্ত পটল এর চামড়া ছেঁচে নিন, দুইপাশ কেটে নিন যাতে ভিতরে ভালভাবে মশলা ঢুকতে পারে।
  2. পটলগুলো ধুয়ে অল্প লবন এবং হলুদ মেখে হালকা গরম তেলে অল্প আঁচে ভেজে নিন যাতে পটলগুলো সেদ্ধ হয়।
  3. পটলের উপরিভাগটা একটু পোড়াপোড়া হলে ভালো হয়।
  4. ভাজা হওয়ার পর পটলগুলো তুলে ফেলুন।
  5. এবার বাকী তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন।
  6. পেঁয়াজ বাদামী রঙ ধারণ করলে তাতে অল্প পরিমাণ পানি দিন।
  7. এরপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবন দিয়ে কষাতে থাকুন। পানি শুকিয়ে এলে তাতে পটলগুলো দিন, কষাতে থাকুন।
  8. কষানো শেষে ১ কাপ পানি দিন।
  9. পানি ফুটতে শুরু করলে সরিষা বাটা এবং কাঁচা মরিচ দিন।
  10. পানি শুকিয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিন।
  11. উপরে তেল ভেসে উঠার পর নামিয়ে ফেলুন, দেরি করবেন না, তা না হলে তেতো হয়ে যেতে পারে।

টিপস্‌
পুরো রান্নাটা অল্প আঁচে করুন।

উত্সঃ ভুলু\’স রেসিপি।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:বেগুন ভাজা
Next Post:বেগুন চাটনী

Reader Interactions

Comments

  1. Padma Dey

    October 18, 2010 at 9:10 pm

    very good

    Reply
    • ISHANI

      November 11, 2012 at 12:45 pm

      GOOD

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑