• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুকনো আলু ভাজি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » শুকনো আলু ভাজি

উপকরণঃ

  1. আলু ৩ টা (মাঝারী)
  2. কাচা মরিচ ২ টা (ফালি করে কাটা)
  3. আদা ১ ইঞ্চি কিউব পরিমাণ কুচানো (প্রায় ১ চা চামচ)
  4. রসুন কুচি ১/২ চা চামচ
  5. পেয়াজ কুচি ১ টেবিল চামচ
  6. জিরা দানা ১/২ চা চামচ
  7. ধনে গুড়া ১/২ চা চামচ
  8. মরিচ গুড়া ১/৪ চা চামচ
  9. লাল মরিচ ২ টা টুকরা করা
  10. হলুদ গুড়া অল্প (পছন্দমতো, বেশী হলুদ হলে দেখতে ভাল লাগবে না)
  11. তেল ১/২ কাপ (বা পরিমানমতো)
  12. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
  13. লবণ স্বাদমতো
  14. পানি পরিমাণমতো (খুব সামান্য)

প্রণালীঃ

  1. আলু কেটে নিন- লম্বায় ১ ইঞ্চি, চওড়ায় ১/৪ ইঞ্চি করে।
  2. হালকা সিদ্ধ করুন লবণ দেয়া গরম পানিতে।
  3. পাত্রে তেল গরম করে এক এক করে প্রথমে জিরার দানা, তারপর- পেয়াজ কুচি, লাল মরিচ, আদা, রসুন দিন।
  4. সিদ্ধ কাটা আলু দিয়ে দিন, সেই সাথে হলুদ, মরিচ ও ধনে গুড়া দিন। ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন অল্প আঁচে।
  5. রান্না হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিন। নেড়ে আলুর সাথে ভাল করে মেশান, সামান্য পানি ছিটিয়ে দিন যাতে আলুর টুকরা গুলো একটু ভেজা মনে হয়।
  6. লবণ দিয়ে আরো ৫-৬ মিনিট অল্প আঁচে রান্না করুন।
  7. আলুতো আগেই সিদ্ধ করা ছিল, তাই খুব কম সময়ে রান্না হবে, এজন্যেই আচ কমিয়ে রাখা। খেয়াল রাখবেন যাতে আলু ভেঙ্গে না যায় আর হাড়ির তলায় লেগে না যায়। আলু হয়ে এলে নামিয়ে গরম গরম রুটি বা চাপাতির সাথে পরিবেশন করুন।

উত্সঃ ভুলু\’স রেসিপি।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:মাংসের ভূনা পাইন্না কচু
Next Post:শুকনো আলু-ক্যাপসিকাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑