• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁধাকপি পালং বেকড

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » বাঁধাকপি পালং বেকড

হোয়াইট সস দিয়ে বাঁধাকপি, পালং, ছানার বেকড  

উপকরণঃ

  1. বাঁধাকপি মিহি করে কুচোনো – ২৫০ গ্রাম ২/৩ মিনিট ভাপানো
  2. কুচোনো পালং – ২০০  গ্রাম
  3. ছানা – ২০০ গ্রাম
  4. পেঁয়াজ – ১টি কুচোনো
  5. চিজ কোরানো – ৪ বড় চামচ
  6. নুন, গোলমরিচ –  স্বাদ মতো
  7. লাল লঙ্কার গুঁড়ো – ১/৪ চা চামচ
  8. দুধ – ১ কাপ
  9. কর্নফ্লাওয়ার – দেড় টেবিল চামচ
  10. মাখন  অথবা সাদা তেল – ৩/৪ টেবিল চামচ     

প্রণালীঃ

  1. তেল অথবা মাখন গরম হলে পেঁয়াজ সামান্য সাঁতলে বাঁধাকপি দিন।
  2. ৩/৪ মিনিট রান্না করুন। 
  3. বাঁধাকপি থেকে জল বেরোবে, সেটা শুকোতে দিন।
  4. এবারে ছানা ছোটো ছোটো টুকরো করে দিন। নুন,  গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো দিন।
  5. ভাল করে মেশান।
  6. ঠান্ডা জলে কর্ণফ্লাওয়ার গুলে নিয়ে সবজিতে  দিন।
  7. সমস্তটা ভাল করে মিশে ঘন হয়ে গেলে একটি পাত্রে ঢেলে ওপরে চিজ কোরানো দিয়ে ৩/৪ মিনিট  বেক করুন।
  8. চিজ গলে গিয়ে একটু রঙ ধরলে নামিয়ে নিন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:সবজি ভাজি
Next Post:আনারস কি মুজাফফর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑