• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুলকপি ম্যাকারনি বেকড

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ফুলকপি ম্যাকারনি বেকড

উপকরণঃ

  1. ফুলকপি – ছোটো ১টা
  2. নুন, গোলমরিচ – আন্দাজমতো
  3. সিদ্ধ করা ম্যাকারনি – দেড়  কাপ
  4. চিজ কোরানো – ১ কাপ
  5. মাখন – ৫০ গ্রাম
  6. ময়দা – ৪ টেবিল চামচ
  7. ডিম – ১ টা
  8. দুধ –  ১/২ কাপ     

প্রণালীঃ

  1. যেটায় বেক করবেন সেটায় ভাল করে মাখন বা সাদা তেল মাখিয়ে নিন।
  2. এবারে সিদ্ধ করা  ফুলকপির টুকরোগুলো বিছিয়ে দিন।
  3. নুন, গোলমরিচ অল্প করে ছড়িয়ে দিন।
  4. আবার ফুলকপির টুকরো  দিন।
  5. তার ওপরে ম্যাকারনি আর চিজ দিন।
  6. মাখন গলিয়ে নিয়ে তাতে ময়দা, নুন, গোলমরিচ  দিন।
  7. এবারে ধীরে ধীরে দুধ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। নাহলে দলা পাকিয়ে যাবে।
  8. ফুটে উঠলে  নামিয়ে একটু ঠান্ডা হতে দিন।
  9. এবারে ডিমটা সামান্য ফেটিয়ে নিয়ে এই মিশ্রণে ভাল করে মিশিয়ে  দিন।
  10. ফুলকপি, চিজ, ম্যাকারনির ওপরে ঢেলে দিন।
  11. মাঝারি আঁচে বেক করুন। একটু বাদামি রং  ধরলে নামিয়ে নিন।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:বেগুন নারকেল
Next Post:সবজি ভাজি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑