• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আস্ত মশলা দিয়ে পাঁঠার মাংস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » আস্ত মশলা দিয়ে পাঁঠার মাংস

উপকরণঃ

  1. পাঁঠার মাংস – ৫০০ গ্রাম
  2. দই – ১৫০ গ্রাম
  3. বড় পেঁয়াজ – ১ টা
  4. ছোটো এলাচ – ৩/৪ টে
  5. বড় এলাচ – ২ টো
  6. তেজপাতা – ২ টো
  7. জিরে – ১/২ চা চামচ
  8. গোলমরিচ – ৫/৬ দানা
  9. আদা কুচি – ১ চা চামচ
  10. রসুন – ৪/৫ কোয়া কুচোনো
  11. কাঁচালঙ্কা চিরে দিন – ৩/৪ টে
  12. নুন – আন্দাজমতো
  13. ঘি – ১ টেবিল চামচ
  14. সাদা তেল – ২ টেবিল চামচ     

প্রণালীঃ

  1. পেঁয়াজটা কুচিয়ে নিন।
  2. কাঁচালঙ্কা বাদে বাকি সব মশলা অল্প থেঁতো করে নেবেন।
  3. মাংস দই দিয়ে মেখে রাখুন।
  4. তেল গরম হলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন।
  5. সেগুলি কাগজের ওপরে ছড়িয়ে রাখুন। তেল শুষে মচমচে হয়ে যাবে।
  6. এই তেলেই ঘি-টা দিয়ে দিন।
  7. সেটা গরম হলে কাঁচালঙ্কা বাদে আর সব থেঁতো করা মশলা দিন।
  8. সামান্য নাড়াচাড়া করে দই মাখা মাংস দিন।
  9. নুন দিন।
  10. কম আঁচে মাংস সিদ্ধ করুন।
  11. যদি সিদ্ধ না হয় তাহলে জল গরম করে মাংসতে দিন।
  12. জল শুকিয়ে এলে ভাজা পেঁয়াজ, কাঁচালঙ্কা দিন।
  13. জল শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:বেগুনে মাংস
Next Post:পাঁঠার মাংসের সাদা ঝোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑