• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাংসের আরবি পোলাও

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মাংসের আরবি পোলাও

উপকরণঃ

  1. মাটন বা মুরগি – ৫০০ গ্রাম
  2. কুচানো পেঁয়াজ – ২টি
  3. লাল লঙ্কা – ৫/৬টি
  4. টমেটো সস – ২ টেবল চামচ
  5. ভাজা ধনে, জিরের গুঁড়ো – ২ টেবল চামচ
  6. কাজুবাদাম – ২ টেবল চামচ বাটা
  7. গরম মশলা – ১/২ চা চামচ
  8. আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা – ২ টেবল চামচ
  9. ভাতের জন্য চাল – ২ কাপ 
  10. বিন – ১০০ গ্রাম ছোট ছোট টুকরো করা 
  11. কড়াইশুঁটি – ২০০ গ্রাম 
  12. নারকেলের দুধ – ১-১/২ কাপ 
  13. নুন – স্বাদ অনুযায়ী     

প্রণালীঃ

  1. নুন পানিতে বিন, কড়াইশুঁটি আলাদা আলাদা সিদ্ধ করে নিন।
  2. চাল একটু শক্ত সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিন।
  3. এবারে এই আধসিদ্ধ চালে সিদ্ধ করা সবজি নারকেলের দুধ নুন দিয়ে রান্না করুন।
  4. ঝরঝরে ভাত হবে।  
  5. আদা, রসুন, কাঁচালংকা বাটা, নুন দিয়ে মাংসটা মেখে নিয়ে গরম তেল হলে ভাল করে কষুন।
  6. পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন।
  7. দু টেবল চামচ তেল গরম করে মাংসর জন্যে বাটা মশলাটা কষুন।
  8. মাংস ভাজা পেঁয়াজের গুঁড়ো, টোমাটো সস, পানি দিন।
  9. মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে।
  10. পরিবেশনের সময় ভাত পরিবেশনের পাত্রে রেখে মাংস ভাতের ওপরে ঢেলে দিন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:নারকেল ভাত
Next Post:কমিশনার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑