• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরগির কোফতা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মুরগির কোফতা

উপকরণঃ

  1. মুরগির কিমা – ৫০০ গ্রাম
  2. দারচিনি গুঁড়ো – ১/২ গ্রাম
  3. নুন – স্বাদ অনুযায়ী
  4. সাদা তেল – ৩ টেবিল চামচ
  5. পেঁয়াজ – ১/২ কাপ (সিদ্ধ করে বাটা)
  6. আদা, রসুন – ১ টেবিল চামচ (বাটা)
  7. ধনেগুঁড়ো – ১ টেবিল চামচ
  8. লঙ্কাগুঁড়ো – ১ টেবিল চামচ
  9. টমেটো পিউরি – ২/৩ কাপ
  10. কাজুবাদাম বাটা – ২/৩ কাপ
  11. গরম মশলা গুঁড়ো – ১/২ টাটকা
  12. ক্রিম – ১/২ কাপ 

প্রণালীঃ

  1. মুরগির কিমা, দারচিনি গুঁড়ো আর এক চামচ নুন ভাল করে মেখে বারোটি কোফতা তৈরি করুন।
  2. একটি পাত্রে তেল গরম করে সিদ্ধ করে বাটা পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে এক মিনিট কষুন।
  3. ধনে, লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মেশান।
  4. এবার বাটা কাজুবাদাম জলে গুলে টমেটো পিউরি দিয়ে মিশিয়ে নিয়ে দেড় কাপ জল দিয়ে চড়া আঁচে বসিয়ে ক্রমাগত নাড়তে হবে।
  5. এটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন আস্তে আস্তে কোফতাগুলো ছাড়তে হবে।
  6. মিনিট দশেক রান্না করার ফাঁকে দুই-একবার নেড়ে দেবেন।
  7. গরম মশলার গুঁড়ো বা সম্ভব হলে একটি বেদানার রস দিন।
  8. পাঁচ মিনিট ঢিমে আঁচে রেখে নামিয়ে ওপর দিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করুন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:সবুজ মশলা মুরগি
Next Post:বেদানার রস দিয়ে মুরগি

Reader Interactions

Comments

  1. Ayreen

    November 19, 2007 at 6:54 am

    Onekdin dhore erokom site khujsilam;apnaderke onek onek dhonnobad

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑