• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঠান্ডা মুরগি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » ঠান্ডা মুরগি

উপকরণঃ

  1. মুরগির মাংস – ২০০ গ্রাম
  2. ম্যাকারনি – ৫০ গ্রাম
  3. চিজ কিউব – ২ টো
  4. গ্রেট করা দুধ – ১ কাপ
  5. ময়দা – ১ টেবিল চামচ
  6. গোলমরিচ গুঁড়ো – স্বাদমতো
  7. পেঁয়াজ কুচি – ১ টা
  8. ছোটো ক্যাপসিকাম কুচোনো – আধখানা
  9. পার্সলে কুচি – ১ চা চামচ
  10. সাদা তেল – ২ টেবিল চামচ
  11. চিনি – ১ চা চামচ
  12. মাখন – ১ চা চামচ
  13. নুন – সামান্য
  14. টিনের আনারস – ৪/৫ টুকরো   

প্রণালীঃ

  1. মাংস সামান্য নুন দিয়ে সিদ্ধ করে হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রাখুন।
  2. ম্যাকারনি অল্প সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। মাখন গলিয়ে তাতে দুধ, ময়দা, চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখুন।
  3. এবার তেল গরম করে পেঁয়াজ কুচি দিন, মুরগির টুকরো দিন।
  4. সামান্য ক্যাপসিকাম, নুন, মরিচ, পার্সলে পাতা দিন।
  5. এর মধ্যে দুধ ময়দার মিশ্রণটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  6. আনারস ছোট ছোট টুকরো করে নিন।
  7. এবার ওভেনে দেওয়া যায় এমন পাত্রে তেল লাগিয়ে মুরগির মিশ্রণ দিন।
  8. তার ওপরে আনারস দিন।
  9. তার ওপরে ম্যাকারনি, তার ওপরের স্তরে চিজ দিন।
  10. ওভেনে দিয়ে চিজ গলে গেলে নামিয়ে নিন।
  11. ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।  
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:দই মুরগি ভাত
Next Post:মুসাম্বি মুরগি

Reader Interactions

Comments

  1. রানু

    December 28, 2012 at 5:26 pm

    মুরগি চাপ, মুরগি রীজালা, পাচহি না ???????????????

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑