• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরগির তাওয়া কাবাব

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » মুরগির তাওয়া কাবাব

উপকরণঃ

  1. বাদাম গুঁড়ো করা – ৬/৭ টা
  2. মুরগির মাংসের টুকরো হাড় ছাড়া – ৩০০ গ্রাম
  3. ফেটানো দই – ১০০ গ্রাম
  4. হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরমমশলা গুঁড়ো – প্রতিটা ১/২ চা চামচ
  5. পেঁয়াজ – ২ টো থেঁতো করা
  6. কাঁচা পেপে থেঁতো – ১ টেবিল চামচ
  7. পোস্ত বাটা – ১ চা চামচ
  8. রসুন বাটা – ১ চা চামচ
  9. আদাবাটা – ১/২ চা চামচ
  10. সাদা তেল – ১ টেবিল চামচ
  11. নুন – আন্দাজমতো

প্রণালীঃ

  1. পেঁয়াজ ও তেল বাদে অন্য সমস্ত উপকরণ মুরগির মাংসের টুকরোতে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দিন।
  2. এবারে তাওয়াতে তেল গরম করে মাংস মাখাটা ঢেলে দিন।
  3. এতে ১/২ কাপ মতো পানি দিন।
  4. আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন।
  5. যতক্ষণ পানি শুকিয়ে তেল বেড়িয়ে না আসে এবং মাংস সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করুন।
  6. এবার আনি থেকে তাওয়াটা সরিয়ে নিন ওপরে পেঁয়াজ কুচি থেঁতো করে রেখেছেন যেটা, সেটা সমানভাবে ছড়িয়ে দিন। 
  7. এবার খুব সাবধানে একটা কাঠ কয়লার টুকরোকে আগুনে পুড়িয়ে গনগনে লাল করে নিয়ে পেঁয়াজের টুকরোর ওপরে বসিয়ে ১ মিনিটের জন্য ঢাকা দিয়েই সরিয়ে ফেলে দিন।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংস
Previous Post:মুরগি পোলাও
Next Post:বাঁধাকপির ডাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑