• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শশা ও চিংড়ির কারি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » শশা ও চিংড়ির কারি

উপকরণঃ

  1. চিংড়ি — ৩০০ গ্রাম
  2. শশা — ২৫০ গ্রাম
  3. পেঁয়াজ — ৪টি
  4. রসুন — ৬ কোয়া
  5. ধনে গুঁড়ো — ২ বড় চামচ
  6. মেথি গুঁড়ো — ১ চা চামচ
  7. সাদা গোল মরিচ গুঁড়ো — ১ চা চামচ
  8. জিরের গুঁড়ো — ২ চা চামচ
  9. হলুদ গুঁড়ো — ১ চা চামচ
  10. নারকেলের দুধ — দেড় কাপ
  11. লাল শুকনো লঙ্কা — ৩/৪টি
  12. চিনি — ১ চা চামচ
  13. সাদা তেল — ৪ বড় চামচ
  14. আস্ত মেথি দানা — আধ চামচ
  15. নুন — স্বাদ অনুযায়ী
  16. দুইকাপ কাপ পানি

প্রণালীঃ

  1. শশা ডুমো ডুমো করে কাটুন।
  2. দুটো পেঁয়াজ কুরিয়ে নিন।
  3. অন্য দুটো মিহি করে কুচিয়ে নিন।
  4. রসুনও দু কোয়া থেঁতো করে নিন, বাকি দু কোয়া মিহি করে কুচিয়ে নিন।
  5. কুচোনো পেঁয়াজ রসুন আলাদা করে রাখুন।
  6. এবারে আলাদা একটি সসপ্যানে কোরানো পেঁয়াজ, রসুন, ধনে, সাদা গোলমরিচ, জিরে এবং হলুদের গুঁড়ো দু কাপ জলে মিশিয়ে লাল লঙ্কা কুচি দিয়ে অন্তত মিনিট পাঁচেক আঁচে ফুটিয়ে নিন।
  7. এবার নুন চিনি দিয়ে চিংড়ি মাছ দিন।
  8. দু এক মিনিট ঢিমে আঁচে রান্না করে নারকেলের দুধ দিয়ে আরও দু এক মিনিট রান্না করুন।
  9. তেল গরম করে পেঁয়াজ, রসুন সোনালি করে ভেজে মেথি দানা দিন।
  10. দেরি না করে তরকারিতে সম্বারটা ঢেলেই ঢাকা দিন, যাতে গন্ধটা না উবে যায়।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:রুই মৌলি
Next Post:চিংড়ি মধুক্ষীরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑