• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিংড়ি কারি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » চিংড়ি কারি

উপকরণঃ

  1. মাঝারি সাইজের চিংড়ি মাছ – ১৭/১৮ টা
  2. পেঁয়াজ মিহি করে কুচোনো – ১ টা
  3. রসুন থেঁতো করা – ২/৩ কোয়া
  4. নুন – স্বাদমতো
  5. নারকেলের দুধ – ১ কাপ
  6. তেল – ২ টেবিল চামচ 
  7. এছাড়া নিচে দেওয়া মশলাগুলি একসাথে ভিনিগারে মিশিয়ে নিতে হবে। 
    ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ
    হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
    সরষে বাটা – ১/২ চা চামচ
    জিরা বাটা – ১/২ চা চামচ
    লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
    আদা বাটা – ১/২ চা চামচ 

প্রণালীঃ

  1. পেঁয়াজ কুচি, রসুন তেলে ভেজে নিন, কিন্তু বাদামি করে ভাজবেন না।
  2. এবারে ভিনিগারে মেশানো মশলাগুলির পেস্ট বানিয়ে তেলে দিয়ে ২/৩ মিনিট কষতে থাকুন।
  3. আঁচ কমিয়ে নিন।
  4. নারকেলের দুধটা এতে ঢেলে দিন।
  5. চিংড়ি মাছ ও নুন দিয়ে ৪/৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন।
  6. ঢাকা দেবেন না।
  7. নামিয়ে গরম গরম পরিবেশন করুন। 
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:নারকেল চিংড়ি
Next Post:ভাজা মুগের ডাল দিয়ে মাছ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑