• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসুন-লঙ্কায় গলদা চিংড়ি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » রসুন-লঙ্কায় গলদা চিংড়ি

উপকরণঃ

  1. গলদা চিংড়ি – ৪ টে
  2. আদা কুচি – দেড় চা চামচ
  3. রসুন কুচি – ২ চা চামচ
  4. শুকনো লঙ্কা বাটা – দেড় চা চামচ (বাটতে না পারলে লঙ্কার গুঁড়ো জলে এলে পেস্ট বানিয়ে নিন)
  5. টমেটো সস – ৪ চা চামচ
  6. সয়া সস – ১ চামচ
  7. পেঁয়াজ – ২ টো কুচোনো
  8. কর্নফ্লাওয়ার – ১/২ চা চামচ

গোলা তৈরি করার জন্যঃ

  1. ময়দা – ১/২ কাপ
  2. কর্নফ্লাওয়ার – ৪ টেবিল চামচ
  3. নুন – স্বাদমতো
  4. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  5. ভাজার জন্য তেল – পরিমাণমতো

প্রণালীঃ

  1. চিংড়ি মাছের মাথা ও লেজের অংশ রেখে বাকি অংশ থেকে খোসা ছাড়িয়ে পিঠের দিকটা একটু চিরে কালো সুতোর মতো জিনিসটা বের করে ফেলুন।
  2. মাথার সামনের দিকে থাকা করাতের মতো জিনিসটা ফেলে দিয়ে ভাল করে ধুয়ে নিন।
  3. এবারে একটা আলাদা পাত্রে গোলা তৈরি করে নিন।
  4. চিংড়িগুলির মাথা ও লেজের অংশটা ভাল করে ধরে শুধু ছাড়ানো অংশটা সাবধানে গোলায় ডুবিয়ে তেলে বাদামি করে ভেজে তুলুন।
  5. এবারে সামান্য তেলে আদা, রসুন, লঙ্কা বাটা, টমেটো সস, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
  6. নুন দিন স্বাদমতো।
  7. ঘন হয়ে এলে ভাজা চিংড়িগুলি দিন।
  8. গরম গরম পরিবেশন করুন।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:দই দিয়ে মাছের অম্বল
Next Post:চিঁড়ে দিয়ে মাগুর মাছ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑