• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা
দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা
লাথা-লাথি গুতাগুতি হইতেছে সারা বেলা ॥
ইচ্ছা জ্ঞান দুইটি পিয়ার, মাঠেতে উড়াইয়া ধুলা।
হুরাহুরি দৌড়াদৌড়ি মারে কত ধাক্কা ঠেলা ॥
সুনামগঞ্জে কুনামগঞ্জে উভয় দলের মোকাবিলা।
দুই পক্ষের দুই গৌলি খাড়া সুমতি কুমতি দুইলা ॥
সুমতির প্লিয়ার যত সংযম ক্ষমাগুলা।
কাম, ক্রোধ, লোভ আদি এইসব হয় কুমতির চেলা ॥
চৈতন্য রেফারি হইয়া অফসাইট ফাউল ধরে দিলা।
চতুর্পার্শ্বে আছে বসে তামসা দেখে বুড়াপুলা ॥
কুমতির প্রতিযোগী আছে কয়টা গুণ্ডাপুলা
দিচ্ছে তারা হাততালি সুসময়ে করে হল্লা ॥
বাউলকবি রশিদ বলে, লাগছে বড় উলা মেলা।
লাথির চোটে যাবে ফেটে, কোনদিন জানি বলের তালা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান
Next Post:এই ভবসাগরে প্রেমেরই লহরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑