• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর করলাম শেষ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর করলাম শেষ
সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর করলাম শেষ ॥
আউলা কেশে বাউলা বেশে ঘুরিতেছি নানান দেশে ॥
যেদিন হইতে আইলে ঘরেতে আমার,
আমারে আর দেখা দেও না ঘরের মারিলে কেওয়ার।
আমি বাইরে ঘুরে করি চিৎকার দয়ার নাই তোর লেশ ॥
অন্দরে থাকিয়া তুমি সবারি মন রাখ,
আমি তরে দেখতে গেলে ঘুমটা দিয়া থাক ।
দেখা দিতে কিবা দুঃখ মনের কি উদ্দেশ্য ॥
একত্বের ভিতরে থেকে বহুত যোগাও, মেথর,
মুচি, ব্রাহ্মণ, চণ্ডাল সবার ঘরে খাও ৷
আমার সঙ্গে করলে না রাও একি তোমার বেশ ॥
সতী কি অসতী তুমি কিছুই ত বুঝি না ।
লক্ষ স্বামীর ঘর করতেছ, তৃপ্তি কি মিটে না ।
কার সঙ্গে নাই চেনাজানা, সবই তোমার খেশ ॥
বাউলকবি রশিদ বলে কেমন তোমার প্রীতি
সুন্দরী কি অসুন্দরী পুরুষ কি প্রকৃতি ।
তুমি বৃদ্ধা কিবা হও যুবতী, কেমন তোমার বয়স ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে
Next Post:দারুণ প্রেমে দিল এত জ্বালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑