• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে
পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে ॥
ধুনকে টংকার দিয়া বধে পরানে ॥
কি বলব মায়ের মহিমা বলতে কথা নাইরে সীমা
অপরূপ সাজিল মায়ে চল্লিশটি গুনে ॥
নয়নে কাজল কালি নাকেতে নাক্কুল বালি
হস্তেতে অনন্ত বালা, মাকড়ি দুই কানে ॥
ফুল চিরুনি মাথায় দিয়া দুই হাতের ঘুমটা টানিয়া
মিষ্টবাক্য প্রকাশিয়া পুরুষকে টানে ॥
দাড়ি-মুছ মুখেতে হয় না কাপড় পরতে কাঁচা দেয় না
গৃহকে পরিষ্কার রাখে অতি যতনে ॥
আদ্যশক্তি কুলবালা মাসে মাসে রজঃশলা
সন্তানকে গর্ভেতে রেখে কষ্ট পায় প্রাণে ॥
সস্তান যদি প্রসব করে স্তন্য দিয়া পালন করে
কত অত্যাচার করে কুলের সন্তানে ॥
মায়ের সংসারে কর্ম পাইতে গিয়া মায়ের মর্ম
রশিদ উদ্দিন মন দিয়াছে মায়ের চরণে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:তারে ভাবতে গেলে প্রাণ আকুল
Next Post:কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑