• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন দেশে যাইতে বোধ হয় বেশি দেরি নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আপন দেশে যাইতে বোধ হয় বেশি দেরি নাই
আপন দেশে যাইতে বোধ হয় বেশি দেরি নাই ।
দিতেছে প্রমাণ শরীরে শুন ওরে মনা ভাই ৷
উঠেছে মুখের স্বাদ, লড়ে চাপার দাঁত,
ভীষণ যন্ত্রণা বাড়ে খাইতে গেলে ভাত ।
আমি চক্ষে দেখি কম, আর ঘন বহে দম
পিছে থেকে ডাকতেছে যম, আয় তরে দেশে পাঠাই ॥
পাকল মাথার চুল, কথায় পড়ে ভুল
ছেলে মেয়ে বলে ব্যাটা হয়েছে বাতুল।
আমি হইয়াছি দুৰ্বল, আমার বন্ধ চলাচল
ভাইবেরাদর বলে সকল খাওগারে তোমার কামাই ॥
সকলি তারার, কিছুই নাই আমার,
মিছামিছি খাটলাম কয়দিন ভূতের বেগার
আমার ঘরের রমণী, সেও বলে শুনি
অচল হইয়া গেছ তুমি, বিদায় কর আমি যাই ॥
এই ভাবে যাইবে সকল, শেষে আমি বেআক্কল
মিছামিছি সার করিলাম দুই নয়নের জল
ভেবে রশিদ উদ্দিন কয়, আমার মনে লাগে ভয়
পারঘাটাতে পারি দিতে খেওয়ার পয়সা নাই ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:দেশের দেখলে না নমুনা
Next Post:তরী বাইওরে সুজন নাইয়া বেলার দিগে চাইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑