• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও তুই দেখবে, দেখবে রে দেখবে বল কারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও তুই দেখবে, দেখবে রে দেখবে বল কারে
ও তুই দেখবে, দেখবে রে দেখবে বল কারে
সকল গোল মিটিয়া যাবে, তারে দেখলে সুনজরে ॥
জীবাত্মা আর পরমাত্মা দুই জনাতে এই সন্ধান
কেউরে ছাড়া কেউ বাঁচে না উভয়ে সমান সমান ।
জীব হইয়াছে কর্মকর্তা পরমে হুকুমে করে
পরমে কয় জীবের কাছে তোমার মাঝে দাও হে ঠাঁই,
তুমি ভিন্ন এ জগতে আমার কোন জায়গা নেই ।
তুমি থাকলে আমি আছি নইলে আর বাঁচি না রে ॥
মিস্ত্রির মধ্যে মিঠা আছে ব্যক্ত আছে চড়াচড়।
মিঠা নি কেউ দেখে চোখে, বলতে পারে সে খবর
মিস্ত্রি সবাই চোখে দেখে, মিটাতো কেউ দেখে না রে ॥
ফুলের মধ্যে মধু থাকে উড়ে চলে মধুকর
মধু খেয়ে উড়ে যায় সে গন্ধ থাকে বরাবর
ফুলে গন্ধে কি সম্বন্ধ দেখ না রে তুই বিচার করে ॥
চিনা মানুষ অচিন হইয়া ঘুরতেছে দ্বারে দ্বারে
নয় দরজা বালাখানা বসতি চুলার পারে
সে তো কখন বাইরে কখন ঘরে বাতাসে ঘুরে ॥
বাউলকবি রশিদ বলে দেখতে যদি চাও তারে
নিজে আগে শুদ্ধ হও স্নিগ্ধ জলে স্নান করে
দর্পণেতে চেয়ে দেখ কোন জনায় লড়ে চড়ে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:প্রেমের গাছে একসঙ্গেতে, ফল ধরছে একজোড়া
Next Post:আপন ঘরের খবর জানতে ও মন তাড়াতাড়ি আয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑