• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা
মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা
কোনদিন জানি মারে উড়া ॥
যেদিন হইতে এই পাখি হইয়াছে বন্দি
উড়িয়া যাইতে কত করিতেছি ফন্দি
কখনও বাহিরে কখনও পিঞ্জরে,
এই বুঝি তার স্বভাবধারা ॥
বাসিয়াছে এই পাখি শূন্য ভরে
বাঁধা রহিয়াছে শুধু কৰ্ম্মডুরে।
নামের মধু আহার করে নিত্যনতুন রসে ভরা ॥
হাওয়ার পাখি শুনরে মন হাওয়ার সনে গাঁথা ৷
হাওয়ার দ্বারা চলে মানুষ হাওয়াতে কয় কথা
ঊর্ধ্ব পদ নিচে মাথা, নামের আহার সামনে ধরা ॥
যেদিন হইতে এই পাখি পলাইবে উড়ি
ছিন্ন হয়ে যাবে এসব সব মায়ার বেড়ি
ভেঙ্গে যাবে সোনারপুরী মানবে না আর জোড়া তারা ॥
রশিদ উদ্দিনের মন আকুল সদায়
কোন দিন নাকি এই পাখি ছোটে জঙ্গলায়
দিন গেল ভাবনা চিন্তায়
ছুটলে পাখি দিবে না ধরা ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:অন্তরে অন্তরে দেখ সবে চিন্তা করে
Next Post:প্রেমের গাছে একসঙ্গেতে, ফল ধরছে একজোড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑