• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন – লিরিক্স – শাহ আব্দুল করিম
আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন।
সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন ॥

গণ্যমান্য সবাই এতে মিশে পড়লেন।
হাসন স্মৃতি নামে এই আয়োজন করলেন ॥

হাসন স্মৃতি সম্মেলন হইল যখন।
আনন্দ পাইলেন এলাকার জনগণ ॥

সিলেটে বাউল শিল্পী যারা ছিলেন।
মনের আনন্দে সবাই অংশ নিলেন ॥

আধুনিক যারা গায় তারাও যোগ দিল।
রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতির শিল্পী সবাই ছিল ॥

শিল্পীগণ মন আনন্দে গান তখন গেয়েছে।
উপযুক্ত সম্মান সবাই পেয়েছে ॥

ঢাকা বেতারের লোক এসে হাজির হলো।
তারা বললেন, হাসন রাজার রচিত গান বলো ॥

উজির মিয়া হাসন রাজার গান গেয়েছিল।
বেতারের লোক তাহা রেকর্ড করে নিল ॥

গ্রামগঞ্জের লোক সবাই গান শুনতে পান।
বিশেষ আকর্ষণ ছিল মালজোড়া গান ॥

প্রতিদ্বন্দ্বিতা করে গান তখন গেয়েছি।
প্রতিদ্বন্দ্বিতায় প্রথম উপহার পেয়েছি ॥

জনগণের মনে বড় উৎসাহ ছিল ।
সম্মেলন সবার মনে আনন্দ দিল ॥

সাধারণ মানুষের মঙ্গল যারা চায় ।
লোকসঙ্গীত গণসঙ্গীত তারা ভালো পায় ॥

উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্দেশ্য মহান।
প্রতিষ্ঠা করতে চায় লোকসঙ্গীতের মান ॥

১৩৯৭ বাংলায় উদ্যোগ তারা নিল।
জাতীয় শহীদ মিনারে আসর করেছিল ॥

তিনদিন ব্যাপী সম্মেলনের দায়িত্ব নিলেন।
শতাধিক শিল্পী তখন উপস্থিত ছিলেন ॥

প্রধান অতিথি করে আমাকে নিলেন।
উদ্বোধন করার দায়িত্বও দিলেন ॥

এই গান সরলপ্রাণ সবাই ভালোবাসে।
সমাজের ভেতরের ছবি বাহির হয়ে আসে ॥

লোকসঙ্গীত জনগণের সুখ দুঃখের গান।
পূর্বে ছিল আজো আছে বর্তমান ॥

শোষণের বিরুদ্ধে আমি শোষিতের গান গাই।
আপোসহীন সংগ্রাম করে বেঁচে থাকতে চাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:জীবনে কত আশার স্বপ্ন দেখলাম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনের বনে দোলা লাগে আসলো দখিন হাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑