• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার বাংলার ঘরে ঘরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনার বাংলার ঘরে ঘরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
সোনার বাংলার ঘরে ঘরে
সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
আনন্দে হাসিয়া চলিয়া পড়ে ॥

পেয়ে স্বাধীনতা হাসে তরুলতা
বাঙালির মনোব্যথা গেল দূরে
অবিচার অনাচার এ দেশে চলবে না আর
ঘুচিল আঁধার একেবারে ॥

ন্যায্য দাবি আমাদের দল আসিল জল্লাদের
কত মা বইনের ইজ্জত মারে
যত দুঃখ দিলো কী বলিব বলো
দ্বিগুণ জ্বালাইল বাংলার মীরজাফরে ॥

মোল্লা-মুন্সি বাংলার ধর্মের দোকানদার
তাদের কথা চমৎকার মনে পড়ে
বাংলার দুর্দিনে নায়েবে রাসুলগণে
শত্রুর সমর্থনে অস্ত্র ধরে ॥

লুটের মাল পাইয়া লুটের গরু খাইয়া
লম্বা তসবি লইয়া খতম পড়ে
জালিম যাতে বেঁচে রয় জুলুম যাতে আরো হয়
এই বিষয় খোদার কাছে মোনাজাত করে ॥

খুন খারাবি লুটতরাজ জুলুমবাজি যত কাজ
এবার আলেম সমাজ অনেকে করে
মা বইনের ইজ্জত মারা কোলের শিশু হত্যা করা
এই কি ইসলামের ধারা দেখো বিচারে ॥

দালাল রাজাকার বদর মোজাহিদ আর
হয়ে গেল ছারখার একেবারে
বাঙালি হাসে–তারা মরে ত্রাসে
করিম কয় কর্মদোষে পড়িল ফেরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আরে ও সর্বহারার দল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑