• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে হইল গো নিষ্ঠুর কালিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সে হইল গো নিষ্ঠুর কালিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
হইল যার লাগিয়া গো ॥

আসবে বলে চলে গেল সই গো
না এল ফিরিয়া
শ্মশান ঘাটের পোড়ার মতন সই গো
গিয়াছে পুড়িয়া গো ॥

যে-দুঃখ অন্তরের মাঝে সই গো
রেখেছি চাপিয়া
বুক চিরে দেখাইবার হইলে সই গো
দেখাইতাম চিরিয়া গো ॥

যে দেশে প্রাণবন্ধু গেছে আমি
যাব গো চলিয়া
সবে মিলে দেও আমারে সই গো
যোগিনী সাজাইয়া গো ॥

বন্ধু যদি দেশে আসে তোরা
কইও গো বুঝাইয়া
তোমার আবদুল করিম গেছে সই গো
দেশান্তরী হইয়া গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণনাথ বন্ধু আমার কই রইল গো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑