• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিত করে সুখ হইল না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিত করে সুখ হইল না – লিরিক্স – শাহ আব্দুল করিম
পিরিত করে সুখ হইল না
যৌবন গেল বিফলে
দিনে দিনে বাড়ে ব্যথা
কলিজায় আগুন জ্বলে ॥

লাগল গো সই পিরিতের নেশা
একদিন তারে পাব বলে ছিল গো আশা
ঘটল আমার এ দুর্দশা
কাঁদি বসে নিরলে ॥

সখি তোরা জান নি কৌশল
কী দিয়া নিভাব আগুন বল গো তোরা বল
জল দিলে নিভে না অনল
পাব তারে কই গেলে ॥

যার লাগিয়া হইলাম কুলের বার
সে কেন গো প্রাণসজনী হইল না আমার
সে বিনে মোর জীবন অসার
ও এ করিম কেঁদে বলে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বন্ধু তুমি জীবনের জীবন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণনাথ বন্ধু আমার কই রইল গো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑