• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হম সখি দারিদ নারী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হম সখি দারিদ নারী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

হম সখি দারিদ নারী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

          হম সখি দারিদ নারী!
জনম অবধি হম পীরিতি করনু
          মোচনু লোচন-বারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ
          দুখিনী আহির জাতি,
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
          যৌবন গরবে মাতি।
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি
          পীরিত করনে জানি;
এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি
          সোই বহুত করি মানি।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম,
শ্যামক চরণক চীনা,
শত শত বেরি ধূলি চুম্বি সখি,
          রতন পাই জনু দীনা।
নুঠুর বিধাতা, এ দুখ-জনমে
          মাঙব কি তুয়া পাশ!
জনম অভাগী, উপেখিতা হম,
          বহুত নাহি করি আশ,–
দূর থাকি হম রূপ হেরইব,
          দূরে শুনইব বাঁশি।
দূর দূর রহি সুখে নিরীখিব
          শ্যামক মোহন হাসি।
শ্যাম-প্রেয়সি রাধা! সখিলো!
          থাক’ সুখে চিরদিন!
তুয়া সুখে হম রোয়ব না সখি
          অভাগিনী গুণ হীন।
অপন দুখে সখি, হম রোয়ব লো,
          নিভৃতে মুছইব বারি।
কোহি ন জানব, কোন বিষাদে
          তন-মন দহে হমারি।
ভানু সিংহ ভনয়ে, শুন কালা
          দুখিনী অবলা বালা–
উপেখার অতি তিখীনি বাণে
          না দিহ না দিহ জ্বালা।

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গরিবের কী মান-অপমান দুনিয়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑