• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে ॥

প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান
মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান
ভিতরে ঢুকিল শয়তান গরিবকে মারলে প্রাণে ॥

স্বার্থসিদ্ধি করবে বলে করেছিলে শয়তানি
না বুঝিয়া ভাইয়ে ভাইয়ে করেছি হানাহানি
কণ্ঠাগত হলো প্রাণী তোমার নিষ্ঠুর শোষণে ॥

মুসলিম লীগের নাও ডুবাইয়া যুক্তফ্রন্টে আসিলে
আইয়ুবের ছত্রচ্ছায়ায় বেশ কয়েকদিন কাটাইলে
তারপরে ইয়াহিয়ার কোলে ছিলে অতি সন্ধানে ॥

বাংলা স্বাধীন হইলে পরে আবার দেখি তোমারে
বাঙালির দরদি সেজে আসলে তুমি ছল করে
আর কী করবে তাহার পরে ভাবতেছি মনে মনে ॥

বড় শয়তান সাম্রাজ্যবাদ নতুন নতুন ফন্দি আঁটে
মধ্যম শয়তান পুঁজিবাদ বসে বসে মজা লোটে
সামন্তবাদ জালিম বটে দয়া নাই তাহার মনে ॥

তিন শয়তানের লীলাভূমি শ্যামল মাটি সোনার বাংলার
গরিবের বুকের রক্তে রঙিন হলো বারেবার
সোনার বাংলা করলো ছারখার সাম্রাজ্যবাদ শয়তানে ॥

স্বাধীনতার সুযোগ নিয়ে মজা মারলো শোষকে
এখন সবাই বুঝতে পারে চাবি ঘুরছে কোন পাকে
মধু হয় না বল্লার চাকে বাউল আবদুল করিম জানে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হাঁচ্ছোঃ ভয় কী দেখাচ্ছ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑