• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো প্রাণ খুলে মিলে সকলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এসো প্রাণ খুলে মিলে সকলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
এসো প্রাণ খুলে মিলে সকলে
গাই রে বাংলার গুণগান
গাই রে বাংলার গুণগান ॥

বাংলা মোদের মা জননী
আমরা ভাই ভগিনী
ভেদ নাই হিন্দু মুসলমান
বাঙালি বাংলা জবান ॥

শোষণের বিরুদ্ধে ভাই
প্রাণপণে করে লড়াই
গেল লক্ষ লক্ষ প্রাণ
চাই বাংলা মায়ের কল্যাণ ॥

শান্তিকামী বাংলাবাসী
সবার মুখে ফুটুক হাসি
শোষণের হোক চির-অবসান
এ আদর্শ সামনে রেখে হও আগুয়ান ॥

জন্ম নিয়ে ইহলোকে
মানুষের দুঃখ দেখে
আবদুল করিম মনের শোকে ম্রিয়মাণ
চায় সদা শান্তি, সমাজবিধান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি বাংলা মায়ের ছেলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হাঁচ্ছোঃ ভয় কী দেখাচ্ছ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑