• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই ॥

সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদ মিলে
দেশের সম্পদ লুটে নিল তিন ডাকাতের দলে ॥

উচিত কথা কইতে গেলে জেল জুলুমের ডর
পেটে ভাত রোগে ঔষধ নাই, পরার নাই কাপড় ॥

স্কুলেতে ধনীর ছেলে ধনীর পড়া পড়ে
গরিবের ছেলে মেয়ে অনাহারে মরে ॥

ডাক্তারখানায় ডাক্তারগণ আছেন দলে দলে
গরিব কি ঔষধ পাবে পয়সা ছাড়া গেলে ॥

কোর্ট-কাছারি খোলা আছে হইতেছে বিচার
গরিবে কি বিচার পাবে পয়সা নাই যাহার ॥

শোষিত গরিব যারা হলো নিরুপায়
শোষকের শোষণের পালা চলছে সর্বদায় ॥

দুর্ভিক্ষ সৃষ্টি করে করিয়া কৌশল
বৎসরে বৎসরে আসে দারুণ বন্যার জল ॥

বাড়ি ভাঙে ফসল নেয় বন্যার পানি আসে
জোতদার সুদখোর মহাজন সুযোগ দেখে হাসে ॥

বাড়ি জমি অল্প দামে কিনবে মহাজন
সুদের বাধন গলে বাধবে গরিব কৃষকগণ ॥

খাজনা-ট্যাক্সের চাপ দিয়েছে চেয়ারম্যান তহশিলদার
লোটা বাটি ক্রোক করে উপায় নাই তো আর ॥

শোষকের ইমারত গড়তে নেতারা পাগল
রঙবেরঙে বের হয়েছে ভোটশিকারী দল ॥

কেহ বলে জাগো বাঙালি উড়াও জয় নিশান
কেহ বলে ধর্ম গেল জাগো মুসলমান ॥

কৃষক মজুরের কেহ গায় গুণগান
আসলে ধাপ্পাবাজি ভোট নেওয়ার সন্ধান ॥

বাউল আবদুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরো
শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বলো ভোট দিব আজ কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পল্লীগ্রামের কবি আমি পল্লীর গান গাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑