• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হম যব না রব সজনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হম যব না রব সজনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

হম যব না রব সজনী – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

হম যব না রব সজনী,
নিভৃত বসন্ত-নিকুঞ্জবিতানে
আসবে নির্মল রজনী,
মিলনপিপাসিত আসবে যব সখি
শ্যাম হমারি আশে,
ফুকারবে যব রাধা রাধা
মুরলী ঊরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই,
যব হম আসব না,
যব সব গোপিনী জাগবে চমকই,
যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে
হেরবে আকুল শ্যাম?
বন বন ফেরই সো কি ফুকারবে
রাধা রাধা নাম?
না যমুনা, সো এক শ্যাম মম,
শ্যামক শত শত নারী —
হম যব যাওব শত শত রাধা
চরণে রহবে তারি।
তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,
কাহ তয়াগব দে?
হমারি লাগি এ বুন্দাবনমে,
কহ সখি, রোয়ব কে?
ভানু কহে চুপি — মানভরে রহ,
আও বনে, ব্রজনারী,
মিলবে শ্যামক থরথর আদর
ঝরঝর লোচনবারি।

রাগ: বেহাগ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়-আবরণ খুলে গেল (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বলো ভোট দিব আজ কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑