• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিরাই থানায় বসত করি হাওর এলাকায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দিরাই থানায় বসত করি হাওর এলাকায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায় ॥

হাড়ভাঙা খাটনির বলে জমিতে যে ফসল ফলে
হয়তো নেয় বন্যার জলে নইলে নেয় খরায় ॥

মাথার ঘাম পায়ে ফেলে বছরে এক ফসল মিলে
সে ফসল নষ্ট হইলে প্রাণে বাঁচা দায় ॥

আসে যখন বর্ষার পানি ঢেউ করে হানাহানি
গরিবের যায় দিন রজনী দুর্ভাবনায় ॥

ঘরে বসে ভাবাগুনা নৌকা বিনা চলা যায় না
বর্ষায় মজুরি পায় না গরিব নিরুপায় ॥

বাউল আবদুল করিম ভাবে গরিব যারা ঠেকছে ভবে
বিপদে দরদি হবে মিলে না ধরায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑