• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রঙিন টাকা, ও রঙিলা টাকা রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রঙিন টাকা, ও রঙিলা টাকা রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
তুমি রঙে রঙে খেল
টাকা রে, তোমার যে ধন্য জীবন সবাই বাসে ভালো রে ॥

যার হাতে যাও তার কথা কও এই যে তোমার রীতি
টাকা রে, তোমার ভালোবাসা যেমন কালো মাইয়ার পিরিতি রে ॥

কত জ্ঞানী কত গুণী তোমার প্রেমে পড়ে
টাকা রে, তোমারে পাইবার আশায় কতকিছু করে রে ॥

তুমি যার কাছে থাকো তারে করো ধনী
টাকা রে, তোমারে না পাইলে যেমন মণিহারা ফণী রে ॥

তোমার ভক্ত এ সংসারে প্রতি ঘরে ঘরে
টাকা রে, ভক্তিপূর্ণ অন্তরে তোর আরাধনা করে রে ॥

মানুষ যারা দিছে তারা তোমার মুখে ছাই
টাকা রে, মিছা ভবে তোমায় নিয়া মাতালের বড়াই রে ॥

যে তোমায় ভালোবাসে না তারে কয় পাগল
টাকা রে, করিমের দেনার খাতায় হইল না উসল রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑