• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে
পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো
ওগো ভাবী সময় আইছে ॥

পাই না আনাজ-তরকারি আকাল পড়ে গেছে
ফলাইয়া সব খাইতে হবে আগের দিন কি আছ গো ॥

মাছ মাংসের অভাব ছিল না দিন গেছে পাছে
দুই আনা দুধের সের বাড়িত আইন্যা দিছে গো ॥

দুধ-মাটার অভাব দেখিয়া ঘাসি-ঘি বারইছে
দুই আনার দুধ ছয়-সাত টেকা ভেজাল দিয়া বেচে গো ॥

আনারস কমলা লেবুর নামটি মাত্র আছে
আম-কাঠালের দামে যেন আগুন লাইগ্যা গেছে গো ॥

পিছের খান গনে না মানুষ টেকার তালে নাচে
টেকা-টেকা কইরা মানুষ পাগল হইয়া গেছে গো ॥

বাউল আবদুল করিম বলে আর কী হবে পাছে
জীবনে দেখছি না যে আল্লায় দেখাইতাছে গো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দারুণ দুর্ভিক্ষের আগুন লাগলো কলিজায় রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑