হায় রে নূপুর – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশিষ্ট ২ – পরিশোধ)
হায় রে নূপুর,
তার করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া স্মরণ সুমধুর।
তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে প্রাণ মম নিষ্ঠুর।।
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী
Leave a Reply