• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে ॥

আল্লা বলছেন নবি মানো নবি বলছেন আপন চিন
নামাজ-রোজার অর্থ জান ধরে পিরের চরণে।
মুখে মন্ত্র জুপিলে আন্তাজি সজিদা করলে
বর্জকে মন ঠিক না হলে মন ভুলাবে শয়তানে ॥

নামাজ পড়িতে চাও আলেফ সুরতে দাঁড়াও
হে হরফে রুকুতে যাও মিশিয়া দমের সনে।
দিল কাবাতে নামাজ পড় মিমেতে সজিদা করো
দাল হরফে আসন ধর মোশাহেদার ময়দানে ॥

মক্কাতে কাবার ঘর আদি কাবা আদম শহর
ফেরেশতার সজিদার খবর লেখা আছে কোরানে।
কুালবে মমিন আর্শে আল্লা বলে গেছেন রাসুলুল্লা
কোরানে ইশারা দিলা নাহনু আকরাবু শানে ॥

পূজবে কেন গাছপাথর আপন ঘরের খবর কর
আদম খোদার রঙমহল ঘর গড়ল পাঞ্জাতন শানে।
করিম কয় রাস্তা ধরো মরিবার আগে মরো
তয় সে মুক্তি পাইতে পারো জিয়নে কি মরণে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আগে তোর মন ভালো কর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কেন মন মজিলে রে মিছা মায়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑