• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার – লিরিক্স – শাহ আব্দুল করিম
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার ॥

আপন ঘরে অমূল্য ধন আগে করো তার অন্বেষণ
এসব কিন্তু নিশির স্বপন যা বল আমার আমার ॥

আপন ঘরের বিচার করো আগে মন কলেমা পড়
দিলের ভিতর নক্সা করো ভাঙবে রে ছয় রিপুর ঘাড় ॥

পড় নামাজ হুজুরি দিলে ধ্যানে দিদার মিলে
হুজুরি নামাজ পড়িলে ঘুচবে মনের অন্ধকার ॥

পলকে সজিদা করো যোগ সাধনে তারে ধর
মরিবার আগে মরো হইতে চাইলে ভব পার ॥

ওজু গোসল নামাজ রোজা বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা
যে করে না নফছ রোজা উপবাসে ফল কী তার ॥

গলে নিয়া মায়া ফাঁসি আবদুল করিম হইল দোষী
কোন যাকাতে আল্লাহ খুশি করিয়া দেখ বিচার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:রমজানের চান যে জন দেখেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আগে তোর মন ভালো কর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑