• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার – লিরিক্স – শাহ আব্দুল করিম
জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার ॥

জ্ঞানে হইল মানুষ শ্রেষ্ঠ, হার মানিল ফেরেস্তায়
নত শিরে তাজিম করে পড়িয়া মানুষের পায়
সেই মানুষ এসে দুনিয়ায় বসাইল ভবের বাজার ॥

জ্ঞানের আঁখি না খুলিলে ভালোমন্দ বোঝা যায় না
তত্ত্বজ্ঞান না হইলে নিজের খবর মিলে না
স্বরূপের দেখা পায় না, পায় না সে আল্লাহর দিদার ॥

শুদ্ধ শান্ত হইতে পারলে হকিকতের নিশানি
ভাগ্যবলে যদি মিলে গায়েবে এলমে লুদুনি
যে মানে মুর্শিদের বাণী করিম কয় সৌভাগ্য তার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাশুকধ্যানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রমজানের চান যে জন দেখেছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑