• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজব রঙের ফুল ফুটেছে মানবগাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আজব রঙের ফুল ফুটেছে মানবগাছে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আজব রঙের ফুল ফুটেছে
মানবগাছে
চাইর ডালে তার বিশটি পাতা
কী সুন্দর আছে ॥

আগায় কলি শিখরে ফুল
ফুলের মধ্যে রয়েছে মূল
এ ছাড়া আর পাবে না কূল
মহাজন বলছে ॥

ভ্রমর থাকে মধুর আশে
ফুটলে কলি তাতে বসে
ভ্রমরার গান ভালোবেসে
কুলমান গেছে ॥

কালো রূপের আলো দেখে
পির আউলিয়া সাধু লোকে
রূপ দেখে চুপ হয়ে থাকে
কয় না কারো কাছে ॥

সুসময়ে খুঁজলাম না ফুল
ফুলে মিলে আল্লাহ রসুল
মূল সাধনে পড়েছে ভুল
করিম ভাবছে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তুমি আমার প্রাণসখা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑