• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাও বাইয়া যায় রে পাইক সারি সারি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাও বাইয়া যায় রে পাইক সারি সারি – লিরিক্স – শাহ আব্দুল করিম
নাও বাইয়া যায় রে পাইক সারি সারি
হারা জিতা চুবের বেলা দুই নৌকায় জুড়ি
নাও বাইয়া যায় রে ॥

ধনাই মনাই দুই ভাই দুই জনের দুই নাও
মনাইর নৌকা হারে কেন বুঝি না তার বাও
নাও বাইয়া যায় রে ॥

ধনাই মিয়ার সুন্দর নাও সারি সারি গোড়া
ইশারা করিলে নাও শূন্যে করে উড়া
নাও বাইয়া যায় রে ॥

এক থলায় দুই নৌকা সারি সারি বায়
কেউ হারে কেউ জিতে কেউ তামশা চায়
নাও বাইয়া যায় রে ॥

বাইতে বাইতে মনাই মিয়ার তনু হইল শেষ
করিম বলে মনাই কোন দিন যায় নিজ দেশ
নাও বাইয়া যায় রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাবো আমরা বাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑