• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান – লিরিক্স – শাহ আব্দুল করিম
অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান
তেল-চোরা নয় বিষম চোরা সে যে অনেক ক্ষমতাবান ॥

দেখরে ভাই বিচার করে তেল-চোরা রয়েছে ঘরে
সুকৌশলে চুরি করে–চোরে জানে চুরির সন্ধান ॥

ভু-তত্ত্ব বিজ্ঞানী যারা চিন্তা ভাবনা করেন তারা
মনে প্রাণে চেষ্টা করা এই যে তাদের কর্ম বিধান ॥

বহু খোঁজাখুঁজির পরে তেল মিলেছে হরিপুরে
আনন্দ সবার অন্তরে যারা বাংলা মায়ের সন্তান ॥

হরিপুরে হরির লুট কেন দেশবাসী কি খবর জানো
তেল-চোরায় তেল নিলো শোনো এ দেশকে করতে চায় শ্মশান ॥

এই ভাবে তেল দেওয়া যায় না দেশবাসী তা মানতে চায় না
করেন সবাই বিবেচনা এই তেল মায়ের দুধের সমান ॥

দেশের সম্পদ দেশবাসীর হয় ব্যক্তিগত মালিক কেউ নয়
রয়েছে তেল-চোরার ভয় দেশবাসী হও সাবধান ॥

দেশের সম্পদ রক্ষা করো মনের দুর্বলতা ছাড়ো
নিজের কর্ম নিজে করো চোরে চায় না দেশের কল্যাণ ॥

বাউল আবদুল করিম গায় পড়েছি বিষম ধাঁধায়
সাধু জন অসুবিধায় বেড়ে গেছে তেল-চোরার মান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑