• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল – লিরিক্স – শাহ আব্দুল করিম
শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল
প্রাণে সহে না দুঃখ বলবো কারে
ভেবেছিলাম একদিন দেশ হলো স্বাধীন
এখন শুভদিন আসতে পারে ॥

মনে ভাবি তাই শাস্তি সবাই চাই
তবে কেন পড়ে যাই অন্ধকারে
শান্ত নহে মুন দেশের জনগণ
অসহায় এখন একেবারে ॥

যার যাহা পছন্দ নাই ভালো-মন্দ
স্বার্থ নিয়ে দ্বন্দ্ব চরম আকারে
ভালো নয় মতিগতি দিনে দিনে অবনতি
দেশ জুড়ে দুর্নীতি দেখো বিচারে ॥

আমলাতন্ত্রের অত্যাচার জোতদার ইজারাদার
সুযোগ পেয়েছে এবার মজুতদারে
অসৎ ব্যবসায়ীগণ মজুতদারের আপনজন
দালাল টাউটের মন রঙবাজারে ॥

সুদ-ঘুষে লিপ্ত যারা মনানন্দে আত্মহারা
কৃষক মজুর যাবে মারা অনাহারে
একি সর্বনাশ ডাকাতি সন্ত্রাস
নাই কোনো বিশ্বাস কে কারে মারে ॥

স্বাধীনতা কার নাম ভাবনায় পড়িলাম
কী যে তার পরিণাম কে বলতে পারে
করিম কয় আসলে ভুল তাই তো মিটে না গোল
আশার বাগানে ফুল ফোটে না রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শোষক তুমি হও হুশিয়ার চল এবার সাবধানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:অতীত বর্তমানে কি আর মিল আছে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑