• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে-–বুকে ব্যথা পাইয়া
কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া ॥

ভাই রে ভাই, পাঞ্জাবি শোষকের দলে স্বার্থসিদ্ধি করবে বলে
বাঙালিরে ধর্মের ভাওতা দিয়া
তেইশ বৎসর করিল শোষণ স্বার্থের আঘাত পড়ল যখন
এজিদের মতন গেল হইয়া রে-–বুকে ব্যথা পাইয়া ॥

ভাই রে ভাই, শোষকের দল বড় পাষাণ কাজে তার দিয়াছে প্রমাণ
বেকুফ-নাদান স্বার্থের লাগিয়া।
লাখো লাখো বাঙালিরে অন্যায়ভাবে হত্যা করে
মায়ের কোলে শিশু মারে বুলেট-গ্রেনেট দিয়া রে-–বুকে ব্যথা পাইয়া ॥

ভাই রে ভাই, ছেড়ে দাও ভয়ভীতি একে অন্যের হয়ে সাথি
ধরো অস্ত্র জয়বাংলা বলিয়া
আছেন প্রভু দয়াময় আমাদের জয় সুনিশ্চয়
বাউল আবদুল করিমে কয় শোকাকুল হইয়া রে–-বুকে ব্যথা পাইয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এসো প্রাণ খুলে মিলে সকলের – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑