• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সালাম আমার শহীদ স্মরণে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সালাম আমার শহীদ স্মরণে – লিরিক্স – শাহ আব্দুল করিম
সালাম আমার শহীদ স্মরণে
দেশের দাবি নিয়া দেশ প্রেমে মজিয়া
প্রাণ দিলেন যে সব বীর সন্তানে ॥

ভাষার দাবি লইয়া আপনহারা হইয়া
স্মৃতি গেলেন রাখিয়া বাঙালির মনে
সালাম বরকত জব্বার প্রিয় সন্তান বাংলার
ভুলিবার নয় ভুলিব কেমনে ॥

জন্ম নিলে পরে সবাই তো মরে
স্বাভাবিক মরা এই ভুবনে
দেশের জন্য প্রাণ যারা করে দান
স্মরণ করি আজ ব্যথিত মনে ॥

লভিব অধিকার ঘুচাবো আঁধার
শপথ বারেবার মনপ্রাণে
আবদুল করিম বলে শোষণমুক্ত হলে
হাসি ফুটিবে সবার বদনে ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑