• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা দুইজন সুখী মোদের এক ছেলে এক মাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমরা দুইজন সুখী মোদের এক ছেলে এক মাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমরা দুইজন সুখী মোদের
এক ছেলে এক মাইয়া
মাবুদ আল্লার দয়ার বলে
আছি জান বাঁচাইয়া ॥

করলেন যারা বিয়ে শাদি
সুখের সংসার খোঁজো
যদি বুঝে নেও ভেদবিধি
জ্ঞানীর আশ্রয় নিয়া ॥

অধিক সন্তান জন্ম দিলে
পড়িয়া ভবের ভেজালে
দিন যাইত বিষম গোলমালে
দেখি যে ভাবিয়া ॥

বেদাই ভাই নয়জনের বাপ
এখন গায় পাগলের প্রলাপ
আমরা করি রস-আলাপ
দুই জনে বসিয়া ॥

আবদুল করিম বলে আমার
আসলে ছোট পরিবার
তবু চলে না সংসার
দুই বেলা ভাত খাইয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কারে কী বলিব আমি ঠেকছি নিজের আক্কলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:স্বাধীন বাংলার ইতিহাস দুঃখ বলব কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑