• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু দরদিয়া রে আমি তোমায় চাই রে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু দরদিয়া রে আমি তোমায় চাই রে বন্ধু – লিরিক্স – শাহ আব্দুল করিম
বন্ধু দরদিয়া রে
আমি তোমায় চাই রে বন্ধু
আর আমার দরদি নাই রে ॥

না জেনে করেছি কর্ম
দোষ দিব আর কারে
সর্পের গায়ে হাত দিয়াছি
বিষে তনু ঝরে রে
আর আমার দরদি নাই রে ॥

আমার বুকে আগুন বন্ধু
তোমার বুকে পানি
দুই দেশে দুইজনার বাস
কে নিভায় আগুনিরে
আর আমার দরদি নাই রে ॥

জন্মাবধি কর্মপোড়া
ভাগ্যে না লয় জোড়া
করিমরে করবায় নাকি
দেশের বাতাস ছাড়া রে
আর আমার দরদি নাই রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑