• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোনো গো সজনী ভাবি দিন-রজনী – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শোনো গো সজনী ভাবি দিন-রজনী – লিরিক্স – শাহ আব্দুল করিম
শোনো গো সজনী ভাবি দিন-রজনী
মনে তো বোঝে না বন্ধু ছাড়া
বিনে প্রাণপাখি কেমনে থাকি
ঝরে দুই আঁখি বহে ধারা ॥

ভালোবেসেছিল মন প্রাণ নিল
পরে ঠেলিয়া দিল পাগলপাড়া
তার আশায় রয়েছি কত দুঃখ সয়েছি
আমি যে হয়েছি প্রেমের মরা ॥

মনে ভাবি তাই আমার কেহ নাই
ছেড়ে গেল সবাই আপন যারা
প্রাণ বন্ধে বাসে ভিন আসিল দুর্দিন
করিম দীনহীন সর্বহারা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:প্রাণবন্ধু আসিতে গো সখি আর কতদিন বাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণসখি গো মনে চায় বন্ধুরে দেখিতে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑