• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণবন্ধু বিনে গো সখি দুঃখ এল মনে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণবন্ধু বিনে গো সখি দুঃখ এল মনে – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণবন্ধু বিনে গো
সখি দুঃখ এল মনে
কুলমান নিল দুঃখ দিল
আমার প্রাণধনে গো
সখি দুঃখ এল মনে ॥

ফাঁকি দিয়া মন নিয়া
লুকাইয়া কোন বনে
রইল হাসি গলে ফাঁসি
প্রেম করে তার সনে গো
সখি দুঃখ এল মনে ॥

কথা দিয়াছিল বন্ধে
ভুলবে না জীবনে
তাই তো তারে মনে পড়ে
শয়নে-স্বপনে গো
সখি দুঃখ এল মনে ॥

প্রেমরতন অমূল্য ধন
করতে হয় যতনে
করিম বলে সুফল ফলে
সুজনে-সুজনে গো
সখি দুঃখ এল মনে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হতাশ হোয়ো না – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (শ্যামা – গীতবিতান)
Next Post:বলো সখি প্রাণপাখি কোন দেশে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑