• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
শান্তি না পাই মনে গো নিদ্রা নয়নে গো
সদায় কন্দে মন গো বন্ধুয়ার লাগিয়া।
সখী গো একা কুঞ্জে বসে আমি পথ পানে চাইয়া
নড়িলে গাছের পাতা উঠি চমকিয়া।
শুইলে স্বপনে দেখি প্ৰাণবন্ধু আসিয়া
শিয়রে বসিয়া ডাকে কেশে হাত দিয়া।
জাগিয়া না দেখি তারে চারিদিকে চাইয়া
নয়নের জলে আমার বক্ষ যায় ভাসিয়া।
আশায় আশায় জনম গেল পন্থপানে চাইয়া
রাধারমণ কয় প্ৰাণ না ত্যেজ গরল খাইয়া।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
Next Post:শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑