• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু আমার হৃদয় রতন করছি আশা অন্তিম কালে করিও পূরণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু আমার হৃদয় রতন করছি আশা অন্তিম কালে করিও পূরণ
বন্ধু আমার হৃদয় রতন
করছি আশা অন্তিম কালে করিও পূরণ।
সুধা ভাবি গরল আমি
করিছি ভক্ষণ
সে জালায় অন্তর আমার
জ্বলিয়া ছাই সৰ্ব্বক্ষণ।
কানু কলঙ্কিনী নাম
দয়াল জুড়ি প্রচারণ
শ্বশুড়ী ননদী গঞ্জে
মুই কি করি এখন।
গঞ্জনার ভয় রাখি না
নাম লইলে ভয় নিবারণ
যোগীঋষি পায়না যারে
কেমনে পাই সে মহাজন?
গুরু মুখে শুনিয়াছি নাম
পতিত পাবেন
পদাশ্রয়ের আশ রাখে
বাউল রাধারমণ।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
Next Post:বন্ধু রে অবলার বন্ধু যাইও না রে থইয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑