• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই
কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই
দুক্ষিনী রাইরে দুঃখ বন্ধুরে জানাই।।
আঙ্গুলি কাটিয়া কলম গো সখি নয়ন জলে কালি
হৃৎপত্র কাগজের মাঝে বন্ধের নামটি লেখি।।
লেখ লেখা এগো বৃন্দে লেখ মন দিয়া
অবশ্য আইবা বন্ধু লেখন পাইয়া।।
বনফুল হাইতাম যদি থাকতাম বন্ধের গলে
করিয়া বরিয়া পড়তাম ও রাঙ্গা চরণে।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
প্ৰাণবন্ধু ভুলিয়া রইছে রাসমতী পাইয়া।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
Next Post:কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑